Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনে ২৭ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনী বিধান অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষার জন্য মোট ভোটের আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পেতে হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন ফলাফল বিশ্লেষণ শেষে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্লেষণে দেখা গেছে, নাটোরের চারটি আসনেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। বিএনপি, জামায়াত এবং নাটোর-১ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য সব প্রার্থী প্রয়োজনীয় ভোট পেতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বিজয়ী বিএনপি প্রার্থীরা হলেন নাটোর-১ এ ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ এ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ এ আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর-৪ এ আব্দুল আজিজ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।