Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য। ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো হুমকি ছাড়াই প্রণালি সম্পূর্ণভাবে না খোলে, তবে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করবে, সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়ে শুরু করে। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, ইরান সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি জানিয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা এ ঘটনায় আরও বেড়েছে।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে এই উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।