Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে জানান, অর্থনীতি পুনরুদ্ধার ও বিনিয়োগ সচল রাখতে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেটে খেলাপি ঋণ হ্রাস, ঋণ অনুমোদন ও পুনঃতফসিল প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যাংক পরিচালনায় জবাবদিহিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পুনর্গঠনে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হবে এবং প্রয়োজন হলে পুনঃমূলধনীকরণ ও ব্যবস্থাপনা সংস্কার করা হবে।

তিনি জানান, চলতি অর্থবছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা দুর্বল ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণে ব্যয় করা হয়েছে এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেটে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে। ব্যাংক পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধে আইনি সংশোধন আনা হয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ডে ঝুঁকি ব্যবস্থাপনা, মূলধন পর্যাপ্ততা ও করপোরেট সুশাসন নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে।

বাজেটে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কারের মাধ্যমে একটি আধুনিক ও টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এবং ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।