Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাওলী মাহবুবকে আগামী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ আগামী ২০ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। রোববার (১৯ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে একই পদে নিয়োগ দেওয়া হলে শিক্ষার্থীরা তার রাজনৈতিক ভূমিকা নিয়ে তীব্র আপত্তি জানায়। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় তার বিতর্কিত ভূমিকার অভিযোগ তুলে শিক্ষার্থীরা ১৬ জুলাই ক্যাম্পাসে বিক্ষোভ করে এবং তার নিয়োগ বাতিলের দাবি জানায়। বিক্ষোভের মুখে অধ্যাপক আইনুল ইসলাম নিজ কার্যালয় ত্যাগ করতে বাধ্য হন।

তিন দিনের লাগাতার আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বের প্রজ্ঞাপন বাতিল করে নতুন অফিস আদেশে ড. শাওলী মাহবুবকে ডিন হিসেবে চূড়ান্তভাবে নিয়োগ দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।