Web Analytics

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে লিগ্যাল এইড আইনে যে সংস্কার করা হয়েছিল, তার সুফল এখন বাংলাদেশ পাচ্ছে। বুধবার ফেসবুক পোস্টে তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের উদ্যোগে বিচারপূর্ব বিরোধ নিষ্পত্তির পরিধি বাড়ানো, কিছু ক্ষেত্রে তা বাধ্যতামূলক করা এবং বিচারকের সংখ্যা তিনগুণ বৃদ্ধি করা হয়েছিল।

তিনি উল্লেখ করেন, এই সংস্কারের ফলে আইনগত সহায়তার আওতাধীন মামলা দায়েরের সংখ্যা এক বছরে গড়ে ৬২ শতাংশ হ্রাস পেয়েছে। এটি ছিল একটি পাইলট প্রকল্প, যার আরও সম্প্রসারণের বিধানও রাখা হয়েছিল।

আসিফ নজরুল আশা প্রকাশ করেন যে বর্তমান আইনমন্ত্রী আসাদুজ্জামান, যিনি একজন দক্ষ আইনবিদ, তিনি এই প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করবেন। তার মতে, এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে দেশের দীর্ঘদিনের মামলা-জট উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।