Web Analytics

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তবে তাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিতভাবে জনগণের মুখোমুখি করা হবে, যাতে জবাবদিহি নিশ্চিত হয়।

তিনি বলেন, অতীতে দেশ শাসিত হয়েছে জবাবদিহিতা ছাড়া, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্দার আড়ালে এবং ক্ষমতাসীনদের দুর্নীতি গোপন রাখা হয়েছে। তার দাবি, জামায়াত নেতৃত্বাধীন সরকার হলে মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং প্রতিটি সিদ্ধান্তের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

ডা. শফিকুর রহমান আরও জানান, তাদের সরকার স্বচ্ছতা ও ডিজিটাল রেকর্ড ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে, যাতে নাগরিকরা সরকারি কাজ, ব্যয় ও সেবা প্রদানের প্রতিটি ধাপ রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করতে পারেন। এতে জনগণের কাছ থেকে তথ্য গোপনের সংস্কৃতি চিরতরে বন্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।