Web Analytics

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ গুপ্তভাবে রাজনীতি পরিচালনাকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম সিটি কলেজ ও পাবনা ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর মিরপুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে তিনি এ ঘোষণা দেন। টোলারবাগ ফুটওভার ব্রিজ থেকে শুরু হওয়া মিছিলটি মিরপুর-২ এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে আকরাম আহমেদ অভিযোগ করেন, গত ১৬–১৭ বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার অনুসারীরা দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিলেন এবং বর্তমানে শিবিরের নেতাকর্মীরা গুপ্তভাবে অবস্থান নিয়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। তিনি জানান, ঢাকা মহানগর পশ্চিমের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে এবং নেতাকর্মীদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা হলে তা প্রতিহত করা হবে। সমাবেশে সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।