Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার ঈদুল আজহার নামাজ শেষে রাজধানীর জিয়া উদ্যানে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং দলীয় নেতাকর্মীরা।

প্রথমে সহধর্মিণীকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমাধিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান গোটা জাতিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরও বলেন, জনগণের নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহি থাকার চেষ্টা করছে এবং দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করছে।

পরে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে ভাই আরাফাত রহমান কোকোর কবর এবং বনানীর সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।