Web Analytics

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পুনরায় হামলা শুরুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক মহাসচিবের এই অবস্থানের কথা জানান।

দুজারিক বলেন, হুতিদের নতুন হামলা ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতের আরও গভীরে টেনে নিতে পারে এবং এতে দেশটিতে শান্তির সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাঁর মতে, পরিস্থিতির কারণে বড় ধরনের অর্থনৈতিক, মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিও তৈরি হতে পারে।

জাতিসংঘের মুখপাত্র বাব আল-মান্দেব প্রণালিসহ আশপাশের সমুদ্রপথে আন্তর্জাতিক নৌ চলাচল ও চলাচলের স্বাধীনতা পুরোপুরি পুনরুজ্জীবিত করার ওপর জোর দেন। সংকটময় পরিস্থিতিতে সহিংসতা বন্ধ এবং অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান গুতেরেস।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।