Web Analytics

হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কি গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় সালিশ বৈঠকে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বৈঠক চলাকালে এক পক্ষ মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে অপর পক্ষ বাধা দেয়, এতে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, টাকা লেনদেন সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, পূর্বের আর্থিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।