Web Analytics

সুন্দরবনের নলিয়ান এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ এক মাংস ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দুপুরে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মাংসের আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা। মঙ্গলবার (২১ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত হরিণের মাংস ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। বন্যপ্রাণী হত্যা, শিকার ও পাচার রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এই অভিযান সুন্দরবনের পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় কোস্ট গার্ডের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।