Web Analytics

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের আয়োজনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ইলেক্ট্রোমার্ট তিনটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটি বেস্ট রিটেইলার ইলেকট্রনিক্স, ইমার্জিং রিটেইলার অব দি ইয়ার এবং মোস্ট অ্যাডমায়ারড রিটেইলার পুরস্কার পেয়েছে, যা তাদের শ্রেষ্ঠত্ব, উদ্ভাবন ও গ্রাহক আস্থার প্রতিফলন।

বেস্ট রিটেইলার ইলেকট্রনিক্স পুরস্কারটি দেওয়া হয়েছে উন্নত প্রযুক্তির পণ্য, মানসম্মত সেবা ও উচ্চমানের রিটেইল পণ্য সরবরাহের জন্য। ইমার্জিং রিটেইলার অব দি ইয়ার স্বীকৃতি এসেছে শক্তিশালী লক্ষ্য নির্ধারণ, গ্রাহক চাহিদার সামঞ্জস্য রক্ষা এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্য সরবরাহের কারণে। মোস্ট অ্যাডমায়ারড রিটেইলার পুরস্কারটি ইলেক্ট্রোমার্টের প্রতি গ্রাহকদের ভালোবাসা ও বিশ্বাসের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।

২৫ বছরেরও বেশি সময় ধরে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য বাজারজাতকারী ইলেক্ট্রোমার্ট জানিয়েছে, এই স্বীকৃতিগুলো তাদেরকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।