Web Analytics

রাজধানীর নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী শনিবার (১১ এপ্রিল) থেকে অনলাইন-অফলাইন ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। নতুন সূচি অনুযায়ী শনিবার, সোমবার ও বুধবার সশরীরে এবং রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। যানজট কমানো ও জ্বালানি তেলের সাশ্রয়ের উদ্দেশ্যে সরকার এই উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন। অনুষ্ঠানে শিক্ষাসচিব ও বিভিন্ন স্কুলের প্রধানরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষকরা স্কুলে থেকেই অনলাইন ক্লাস নেবেন, আর শিক্ষার্থীরা তিন দিন স্কুলে এসে ও তিন দিন বাড়ি থেকে ক্লাস করবে। এটি সারা দেশের জন্য বাধ্যতামূলক নয়; মহানগর এলাকায় যেখানে যানজট বেশি, সেসব স্কুল এই কার্যক্রমে অংশ নিতে পারবে।

মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে শিক্ষাব্যবস্থাকে ধীরে ধীরে ডিজিটাল শিক্ষার দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং প্রয়োজনে বাস্তবায়নের সময় উদ্ভূত সমস্যাগুলো সমাধান করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।