Web Analytics

সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ডেঙ্গু জ্বর সচেতনতামূলক বৈজ্ঞানিক সেমিনারে চিকিৎসক ও সংসদ সদস্যরা বলেন, ডেঙ্গু এখন আর মৌসুমি সমস্যা নয়, এটি বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। এতে চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সংসদ সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

প্রধান অতিথি যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি পরিবারগুলোকে বাসাবাড়ি পরিষ্কার রাখা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। সংসদ সদস্য মারজিয়া বেগম বলেন, ডেঙ্গু প্রতিরোধযোগ্য রোগ এবং সময়মতো চিকিৎসা নিলে অধিকাংশ রোগী সুস্থ হন।

কী-নোট স্পিকার ডা. মো. জাহাঙ্গীর-উল আলম (সোহেল) ডেঙ্গুর লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন এবং দ্রুত চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। অংশগ্রহণকারীরা কমিউনিটি পর্যায়ে সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।