Web Analytics

মস্কোতে বসবাসের অভিজ্ঞতায় লেখক মধ্য এশিয়ার মুসলিম অভিবাসী ও স্থানীয় মুসলমানদের মধ্যে গড়ে ওঠা ঘনিষ্ঠ মানবিক সম্পর্কের কথা তুলে ধরেছেন। কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও তুর্কমেনিস্তান থেকে আসা অভিবাসী এবং রাশিয়ার বিভিন্ন অঞ্চলের মুসলমানদের আন্তরিকতা তাকে ধর্মীয় বিশ্বাস, মানবিকতা ও পারস্পরিক সহায়তার গুরুত্ব উপলব্ধি করিয়েছে।

লেখকের মতে, কিছু রুশ নাগরিক বিদেশিদের সঙ্গে দূরত্ব বজায় রাখেন এবং কখনো শীতল আচরণ করেন। বিপরীতে স্থানীয় মুসলমান ও ইসলাম গ্রহণ করা রুশ নাগরিকদের কাছ থেকে তিনি ভালোবাসা পেয়েছেন। তাতারস্তান, দাগেস্তান, চেচনিয়া, ককেশাস, ইঙ্গুশেতিয়া ও চুভাশিয়ার মুসলমানদের সঙ্গে তার পরিচয় হয়। তাতারস্তানের মুসলমানেরা মস্কোয় মসজিদ, প্রতিষ্ঠান ও সমাবেশ গড়ে তুলেছেন, যেখানে কোরআন-হাদিস শিক্ষা, স্বল্প খরচে ধর্মীয় শিক্ষা এবং জুমার নামাজের ব্যবস্থা রয়েছে।

মধ্য এশীয় অভিবাসীরা পুলিশি অভিযান, দীর্ঘ কর্মঘণ্টা, অনিরাপদ পরিবেশ ও শারীরিকভাবে কষ্টসাধ্য কাজের মুখোমুখি হন। পরিবারকে অর্থ পাঠানো এবং তীব্র শীতের সঙ্গে মানিয়ে নেওয়াও তাদের জন্য চ্যালেঞ্জ। তবু সীমিত সামর্থ্যের মধ্যেও তারা খাবার, সহযোগিতা ও স্নেহ দিয়েছেন বলে লেখক উল্লেখ করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।