Web Analytics

ইউনিসেফ জানিয়েছে, গত ছয় মাসে সুদানে ৩০০-রও বেশি শিশু নিহত হয়েছে, যাদের বেশিরভাগই ড্রোন হামলার শিকার। ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফ-এর মধ্যে চলমান সংঘাত সুদানকে মারাত্মক মানবিক সংকটে ফেলেছে। বর্তমানে সংঘাত কর্দোফান, দারফুর ও ব্লু নাইল অঞ্চলে কেন্দ্রীভূত, যেখানে প্রায় ৬০ শতাংশ হতাহতের কারণ ড্রোন হামলা।

প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত অন্তত ৫৯ হাজার মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ৩ কোটিরও বেশি মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। ড্রোন হামলা ও গোলাবর্ষণে স্কুল, বাজার, জ্বালানি ডিপো ও পানি সরবরাহ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে ৫ লাখের বেশি মানুষ ঝুঁকিতে রয়েছে। অনেক এলাকায় মানুষ এক বছরেরও বেশি সময় ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

জাতিসংঘ উভয় পক্ষকে বেসামরিক মানুষ ও অবকাঠামো রক্ষায় পদক্ষেপ নিতে, মানবিক সহায়তা পৌঁছাতে বাধা না দিতে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।