Web Analytics

রাজশাহীর তানোরে সারসংকট নিরসন, সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ এবং কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তানোর থানা মোড়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি হয়। এতে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে কৃষকদের পক্ষ থেকে সার সরবরাহে অনিয়ম ও উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অংশগ্রহণকারীরা কৃষকের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য দেওয়ার দাবি তোলেন। কৃষকদের বৈষম্য ও বঞ্চনা দূর করতে কৃষি খাতে কার্যকর নজরদারি ও সংস্কারেরও দাবি জানানো হয়।

কর্মসূচিতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ জামাল কাদরী, সংগঠনের অন্যতম সদস্য ওসমান গনি এবং তানোর আঞ্চলিক শাখার সদস্যসচিব আজাহার উদ্দিনসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। পরে দাবিগুলো বাস্তবায়নের জন্য তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।