Web Analytics

চিফ হুইপ নূরুল ইসলাম জানিয়েছেন, বাতিল হওয়া ১৬টি অধ্যাদেশ পরবর্তীতে বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনের স্পিকারের কক্ষে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের এ তথ্য দেন। তিনি বলেন, বিএনপি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় এবং বর্তমানে দলের সংসদ সদস্য সংখ্যা ২১০ জন। প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সমস্যা হলে প্রশাসনকে জানানোর পরামর্শ দিয়েছেন।

নূরুল ইসলাম জানান, অন্তর্বর্তী সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে ও ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, মাত্র পাঁচ দিনে ১১৭টি অধ্যাদেশ পাস করা হয়েছে, যা ইতিহাস সৃষ্টি করেছে, যদিও শেষ দিনে বিরোধী দলের ওয়াকআউটে তারা হতাশ হয়েছেন।

এ সময় সংসদে নগর উন্নয়ন, ব্যাংকিং, শিক্ষা ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিলও সর্বসম্মতিক্রমে পাস হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।