Web Analytics

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, গণভোটের মাধ্যমে জনগণের রায় অমান্য করলে সরকার টিকে থাকতে পারবে না। শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সংস্কার পরিষদের প্রস্তাব নতুন কিছু নয়; ঐক্যমত কমিশনের আলোচনার মাধ্যমে সংবিধানের টেকসই পরিবর্তনের লক্ষ্যে সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছিল। তিনি অভিযোগ করেন, সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য জনগণের রায় উপেক্ষা করছে এবং ১৯৭২ সালের মুজিববাদী সংবিধানের পরিবর্তে জনগণের সংবিধান প্রণয়নের দাবি জানান।

সরকারের উদ্দেশে আখতার হোসেন বলেন, সংস্কার বা গণভোটে রাজি না হওয়ার কারণ হলো একক নিয়ন্ত্রণ বজায় রাখা। জনগণের মতামত অমান্য করে কোনো সরকার টিকে থাকতে পারবে না বলে তিনি সতর্ক করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।