Web Analytics

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার জনগণের মতামতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বুধবার রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট রোডের শাদী মহল অডিটরিয়ামে জামায়াতের বাড্ডা দক্ষিণ থানা আয়োজিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের এই অবস্থান ফ্যাসিবাদী ও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। তিনি জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়ে সতর্ক করেন যে, তা না হলে সরকার জবাবদিহিতা থেকে রেহাই পাবে না।

সেলিম উদ্দিন বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং ঢাকার নাগরিকরা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের দিকে তাকিয়ে আছে। তিনি আরও বলেন, জামায়াত ন্যায় ও ইনসাফের ভিত্তিতে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিএনপি জোট সরকারকে তিনি মৌলিক সমস্যা সমাধানে ব্যর্থ বলে উল্লেখ করেন এবং জ্বালানি সঙ্কট নিয়ে জনগণকে ধোঁকা দেওয়ার অভিযোগ তোলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।