Web Analytics

সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের করতি খালের ওপর সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন। স্বাধীনতার পর থেকে ৫৫ বছর ধরে স্থানীয়দের দাবি পূরণ না হওয়ায় এই সেতুটি ছিল আশ্বাসে আটকে। শনিবার দুপুরে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলীকে নিয়ে পাতন ও ফুলমলিক গ্রামের মধ্যবর্তী স্থানে সেতু স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দারা এমপি এমরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এতদিন কোনো জনপ্রতিনিধি তাদের দাবি বাস্তবায়ন করেননি। ফুলমলিক, ঘাগওয়া, গোবিন্দশ্রী, দেউলগ্রাম, পাতন, চন্দ্রগ্রাম, কটলিপাড়া ও আঙ্গুরাসহ প্রায় ১০টি গ্রামের মানুষ ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতেন। এলাকায় ছয়টি প্রাথমিক ও তিনটি মাধ্যমিক স্কুল থাকায় শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো।

সেতুটি নির্মিত হলে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ সহজ হবে এবং স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।