Web Analytics

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলার ঝুঁকি বাড়ায় সৌদি আরবে থাকা মার্কিন কূটনৈতিক মিশনের জরুরি দায়িত্বে নিয়োজিত নন এমন কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানান।

পিগট বলেন, ইরান-সমর্থিত হুথিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বেসামরিক বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির পাশাপাশি যাতায়াতব্যবস্থায় গুরুতর বিঘ্ন ঘটেছে।

তিনি বলেন, পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার এবং তাঁদের সুরক্ষা ও সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে। রয়টার্সকে চার মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোর মার্কিন কূটনৈতিক মিশনও কর্মীদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।