Web Analytics

কম দামে ইলিশ মাছ ও বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় অনলাইন বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা পুলিশ। নড়াইলের কালিয়া থানা এলাকায় ৬ সেপ্টেম্বর ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ৭ সেপ্টেম্বর তাদের চাঁদপুরে আনা হয় এবং ৮ সেপ্টেম্বর আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন ফুরকান ওরফে ফুরকান শেখ, চান মিয়া ওরফে চান্দু শেখ, রাতুল হোসেন নবেল ও শহিদুল শেখ। পুলিশ জানিয়েছে, কথিত এই অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত মোট ছয়জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১০টি মোবাইল ফোন, দুটি ভারতীয় সিমসহ ৪৬টি সিম কার্ড এবং নগদ ৭৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটি ভুয়া ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে ইলিশ, ফার্নিচার, জুতা, কলম, বেবি টয় ও অনলাইন চাকরির বিজ্ঞাপন বুস্ট করত। মোবাইল ব্যাংকিংয়ে টাকা নেওয়ার পর পণ্য না দিয়ে যোগাযোগ এড়িয়ে যেত বলে অভিযোগ। চাঁদপুর মডেল থানায় সাইবার সুরক্ষা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় দুটি মামলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।