Web Analytics

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, সরকারি দপ্তরগুলোতে শতভাগ ডিজিটালাইজেশন নিশ্চিত করা গেলে দেশ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব। মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষে মানুষে সরাসরি যোগাযোগই দুর্নীতির মূল ক্ষেত্র। সব ধরনের সেবা ডিজিটাল মাধ্যমে দেওয়া গেলে নাগরিকদের অফিসে যাওয়ার প্রয়োজন থাকবে না।

‘কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক অ্যান্ড ডিজিটাল কম্পিটেন্স অ্যান্ড অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক (ডিগক্যাফ)’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (জিইএমএস) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। সরকারি কর্মচারীদের ডিজিটাল দক্ষতা মূল্যায়ন কাঠামো সম্পর্কে অবহিত করা এবং অংশীজনদের মতামত সংগ্রহ ছিল এর উদ্দেশ্য।

প্রতিমন্ত্রী বলেন, ১৫ বছরের অপশাসনে দুর্বল হয়ে পড়া প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর চেষ্টা করছে বর্তমান সরকার। স্বচ্ছভাবে কল্যাণমূলক সেবা পৌঁছাতে ডিজিটাল ব্যবস্থার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। ভূমি ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাল করা গেলে দেওয়ানি ও ফৌজদারি মামলা অন্তত ৯০ শতাংশ কমবে বলে তিনি মন্তব্য করেন। জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়তে ডিজিটাল যন্ত্রের দক্ষ ব্যবহার ও তথ্য-উপাত্তের সঠিক বিশ্লেষণের ওপর জোর দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।