Web Analytics

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রায় অংশ নিতে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। শনিবার বেলা ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে, যেখানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেবেন এবং শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন।

ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের পাশাপাশি আশপাশের জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মীরা আসছেন। তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। নানা রঙের টি-শার্ট ও টুপি পরে স্লোগানে এলাকা মুখর করেছেন তারা। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর এবং ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে শেষ হবে। একই দিনে দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও শোভাযাত্রা করবে বিএনপি। পরদিন ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়ে র‌্যালি হবে। শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে দলীয় স্বেচ্ছাসেবক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।