Web Analytics

ইরানে চলমান অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলতি বছরের শুরুতে ওয়াশিংটন ইরানের বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা করেছিল। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই অস্ত্রগুলো কুর্দিদের মাধ্যমে পাঠানো হয়েছিল, তবে শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের হাতে পৌঁছেনি। আলজাজিরার প্রতিবেদনে ট্রাম্পের এই মন্তব্য উদ্ধৃত করা হয়েছে।

ট্রাম্প জানান, অনেক অস্ত্র পাঠানো হয়েছিল কুর্দিদের মাধ্যমে, তবে কোন গোষ্ঠী বা কারা এই কার্যক্রমে যুক্ত ছিল তা তিনি স্পষ্ট করেননি। তার ধারণা, কুর্দিরাই অস্ত্রগুলো নিজেদের কাছে রেখে দিয়েছে। এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের ইরানবিরোধী হুমকি ও ইরানের শীর্ষ নেতাদের পাল্টা সমালোচনার প্রেক্ষাপটে এই মন্তব্য দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।