Web Analytics

অনিয়মিত অভিবাসন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইতালি। বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো লিবিয়া হয়ে সাগরপথে ইউরোপে অবৈধ প্রবেশের ঝুঁকি এড়িয়ে বৈধ পথে বিদেশযাত্রা সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার মাদারীপুরের মোস্তফাপুরে সাংবাদিকদের একটি প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় কর্মশালাটি হয়। নিরাপদ অভিবাসন, মানব পাচার, অভিবাসী চোরাচালান ও টেকসই পুনরেকত্রীকরণ ছিল এর বিষয়। মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন গণমাধ্যমের ৬১ জন সাংবাদিক এতে অংশ নেন। আলেসান্দ্রো বলেন, বিদেশে যাওয়াই সফলতার একমাত্র পথ নয়; দেশেও সম্মানজনক জীবন গড়ার সুযোগ রয়েছে।

তিনি বিদেশে যাওয়ার সিদ্ধান্তের আগে দালালের ওপর অন্ধভাবে নির্ভর না করে সরকারি সংস্থা ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য যাচাইয়ের পরামর্শ দেন। লিবিয়া হয়ে সাগরপথের যাত্রায় প্রাণহানি ও অমানবিক নির্যাতনের চরম ঝুঁকির কথাও তিনি তুলে ধরেন। পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করে পাচারকারী চক্র ও সিন্ডিকেট নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকদের আহ্বান জানান রাষ্ট্রদূত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।