Web Analytics

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্য দৃঢ় করার আহ্বান জানিয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৫ আগস্ট রাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং দেশ গণতান্ত্রিক পথযাত্রায় এগোয়।

মাহ্দী আমিন বলেন, বিএনপির নেতা-কর্মীদের দীর্ঘদিনের ত্যাগ-সংগ্রাম অভ্যুত্থানের পটভূমি তৈরি করেছিল এবং গণতন্ত্রকামী বিভিন্ন শক্তি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে অংশ নেয়। তিনি বলেন, ঐক্যের মধ্যে এখন অনাকাঙ্ক্ষিত দূরত্ব দেখা গেলেও শালীনভাবে প্রশ্ন, সমালোচনা ও ভিন্নমত প্রকাশের সুযোগ থাকা উচিত। তাঁর মতে, গণঅভ্যুত্থানের প্রকৃত শক্তি ছিল সমাজের সব স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

তিনি দাবি করেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে হাজারো মানুষ নিহত এবং অন্তত ৩০ হাজার আহত হন। অতীতের মানবাধিকার লঙ্ঘনের স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠার কথাও বলেন তিনি। শহীদ পরিবার ও আহতদের সহায়তায় সরকার কাজ করছে এবং ৩১ দফা, নির্বাচনি ইশতেহার, জুলাই সনদ ও সংবিধান সংস্কারের কার্যক্রম এগোচ্ছে বলেও জানান মাহ্দী আমিন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।