Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র সত্যিই ইরানের অধিকারকে সম্মান করতে প্রস্তুত কি না, তা যাচাই করতেই তেহরান সমঝোতা স্মারকে (এমওইউ) সম্মতি দিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, দীর্ঘ ও নিবিড় আলোচনার পর ইরানের পার্লামেন্টের প্রায় সব সদস্য সমঝোতা স্মারকের খসড়াকে সমর্থন করেছেন।

তিনি বলেন, ইরানের জাতীয় স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ধারা যুক্ত করতে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পেজেশকিয়ান আরও জানান, কয়েক মাসের সংলাপ ও ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই সমঝোতা স্মারক এসেছে, যা যুদ্ধ বন্ধ ও আলোচনার নতুন পথ খুলে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও উল্লেখ করেন, ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত এবং সমঝোতা স্মারকের সব শর্ত বাস্তবায়িত হলে এটি দেশের জন্য গৌরবের দলিল হিসেবে বিবেচিত হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।