Web Analytics

কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের পাশে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী শুক্রবার বিক্ষোভের ডাক দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার সকাল থেকে বিমানবন্দর এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

বিধাননগর কমিশনারেটের পুলিশ মাইকিং করে জানিয়েছে, চারজনের বেশি একসঙ্গে জমায়েত করা যাবে না এবং আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। মসজিদের প্রবেশপথ ও আশপাশের এলাকা নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে অবাঞ্ছিত কেউ জমায়েত হতে না পারে। বিরাটি ও বাঁকড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, বিমানবন্দরের ভেতরে অবস্থিত এই মসজিদ বিমান ওঠানামার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করে, তাই নামাজে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।