Web Analytics

ঝিনাইদহের কালীগঞ্জে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা যশোরগামী গড়াই পরিবহনের এক বাস অন্য আরেক বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ নিহত হয়নি।‌

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।