Web Analytics

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা স্বাভাবিক—কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না। বুধবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে লিডো বাংলাদেশের আয়োজিত ‘Young Journalist Changemakers: Voice for Vulnerable Children’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিশুকে মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার থেকে নৈতিক শিক্ষার চর্চা শুরু করা প্রয়োজন। পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার ছোটমণি নিবাস ও শিশু নিবাস পরিচালনা করছে বলে তিনি জানান। এসব প্রতিষ্ঠানে আশ্রয় ও শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়। জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগে পৃষ্ঠপোষকতা করাকে তিনি সরকারের দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিশুরা মন্ত্রীর কাছে বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে। অভিভাবকহীন শিশুরা জন্মনিবন্ধন সনদ সংগ্রহ এবং নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতার কথা জানিয়ে কার্যকর উদ্যোগ চায়। মন্ত্রী বিষয়গুলো সহমর্মিতার সঙ্গে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। ২০০০ সালে প্রতিষ্ঠিত লিডো পথশিশু, নির্যাতিত শিশু ও সুবিধাবঞ্চিত নারীদের নিরাপদ আশ্রয় ও জরুরি সেবা দিয়ে থাকে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।