Web Analytics

লক্ষ্মীপুরের রায়পুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৃহস্পতিবার রায়পুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র লোডশেডিং চলছে, দিনে মাত্র চার থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ মিলছে। ঈদুল আজহার সময়ও বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন এবং অনেকের ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়েছে।

বিক্ষোভ চলাকালে স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। পরে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জরুরি বৈঠকে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে নির্দেশ দেওয়া হয়।

পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা জানান, সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ৩৩ কেভিসহ বিভিন্ন লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে গ্রামীণ এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।