Web Analytics

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় আসামিকে আদালতে হাজির করতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে। ঢাকার কল্যাণপুরে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ নয় তরুণকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় এ নির্দেশ দেওয়া হয়। অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এসবির প্রধান মনিরুল ইসলাম এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা।

২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নয়জন নিহত হন, একজন আহত অবস্থায় আটক এবং একজন পালিয়ে যান। তখন কর্তৃপক্ষ দাবি করে নিহতরা নব্য জেএমবির সদস্য। পরদিন সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়, যা এখনো বিচারাধীন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘটনাটির ভিন্ন ভাষ্য সামনে আসে। এর ধারাবাহিকতায় গত বছরের ৬ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন এই মামলা দায়ের করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।