Web Analytics

সারা দেশে তীব্র সারসংকটের মধ্যে সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার লিখিত বক্তব্যে এ দাবি তোলেন। তিনি অভিযোগ করেন, ত্রুটিপূর্ণ নিয়োগ কৃষি খাত ও সাধারণ নাগরিকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

পরওয়ারের ভাষ্য অনুযায়ী, সরকারি নীতিমালা উপেক্ষা করে ডিলার নিয়োগ ও সার বিতরণে অনিয়ম হয়েছে। তিনি আর্থিক লেনদেন, কালোবাজারে বিক্রি ও চোরাচালানকে কৃত্রিম সংকটের কারণ হিসেবে উল্লেখ করেন। ‘দ্য ডিসেন্ট’-এর অনুসন্ধানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ১৪ জন সংসদ সদস্যের নির্বাচনি এলাকায় তীব্র সারসংকট দেখা গেছে। তাঁর অভিযোগ, অন্য এলাকার বাসিন্দা, পূর্ব অভিজ্ঞতাহীন ব্যক্তি, একই পরিবারের একাধিক সদস্য এবং ভুয়া গুদাম বা চুক্তিনামা দেখানো ব্যক্তিরাও ডিলারশিপ পেয়েছেন।

জামায়াত ছয় দফা দাবি জানিয়েছে, যার মধ্যে রয়েছে দ্রুত তদন্ত, দায়ীদের শাস্তি, যোগ্যতার মানদণ্ড ও লাইসেন্সের ভিত্তি প্রকাশ এবং অর্থ আদায়ের অভিযোগে আইনগত ব্যবস্থা। দলটি মাঠপর্যায়ের পরিস্থিতির সঙ্গে দায়িত্বশীলদের বক্তব্য যাচাই, কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যা এবং তদন্তের অগ্রগতি জনসমক্ষে জানানোর দাবিও করেছে। পাশাপাশি প্রমাণভিত্তিকভাবে রাজনৈতিক অভিযোগ যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।