Web Analytics

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে রোববার এক প্রজ্ঞাপনে দুই ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি হিসেবে, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনের অতিরিক্ত ডিআইজি হিসেবে এবং হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে সিআইডির পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদপ্তরের (টিআর পদে) ডিআইজি এবং ডিআইজি মাহফুজুর রহমানকে রাজশাহী সারদা বিপিএ’র ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।