Web Analytics

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শনিবার টঙ্গীর হোন্ডা রোডে আধুনিকায়িত বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেছেন। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি কারখানাটির নতুন বাণিজ্যিক যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেন। কারখানাটি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনস্থ।

রিজভী বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্প খাতকে এগিয়ে নিতে হবে। তিনি অভিযোগ করেন, কোনো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জন করুক বা স্বাবলম্বী হয়ে টিকে থাকুক, চক্রান্তকারীরা তা মন থেকে চায় না। উৎপাদন যাতে কোনো অশুভ শক্তি ব্যাহত করতে না পারে, সে জন্য কারখানাটিকে আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে ব্লেড কারখানাটি প্রতিষ্ঠা করেন। ১৯৮৫ সালে এর পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় এবং ১৯৮৬ সালে এটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয়। বিএসইসি চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদুল ইসলাম ও কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।