Web Analytics

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী ও রাসায়নিক পদার্থে দূষিত খাবার খাওয়ার ফলে প্রতি বছর প্রায় ১৫ লাখ মানুষের মৃত্যু ঘটে। ২০০০ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৯৪টি দেশের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতি বছর প্রায় ৮৮ কোটি ৬০ লাখ মানুষ অনিরাপদ খাদ্যজনিত রোগে আক্রান্ত হয়। পাঁচ বছরের কম বয়সি শিশুদের ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় তিন গুণ বেশি।

ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, খাদ্য নিরাপত্তা প্রতিদিনের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালের তুলনায় খাদ্যবাহিত রোগ কিছুটা কমলেও আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখনো বৈষম্য ব্যাপক। এসব অঞ্চলে প্রায় ৭৫ শতাংশ রোগ ও ৬০ শতাংশ মৃত্যু ঘটে। ২০২১ সালে ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত দূষণ ছিল প্রধান কারণ, তবে মৃত্যুর ক্ষেত্রে আর্সেনিক ও সিসার মতো রাসায়নিক দূষণ ছিল বেশি প্রভাবশালী।

ডব্লিউএইচওর কর্মকর্তা ইউকি মিনাতো জানান, জলবায়ু পরিবর্তন ও অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ক্ষমতা পরিস্থিতিকে আরও জটিল করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে খাদ্যবাহিত রোগের কারণে বৈশ্বিক অর্থনীতিতে প্রায় ৬৪৭ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।