Web Analytics

সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উদযাপনের আবহে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস) বাংলাদেশি প্রবাসীদের নিয়ে ‘কমিউনিটি ফ্যামিলি ডে’ আয়োজন করেছে। রোববার সমুদ্রতীরবর্তী ইস্ট কোস্ট পার্কে দিনব্যাপী অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সদস্য, তাঁদের পরিবার এবং বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন। আয়োজনটি ছিল উৎসবমুখর এবং পরিবারকেন্দ্রিক।

অনুষ্ঠানে খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের জন্য নানা আয়োজন এবং পরিবারভিত্তিক বিনোদনমূলক কার্যক্রম ছিল। পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমুদ্রসৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচিও পালন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে সিঙ্গাপুরের বৃহত্তর সমাজের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির সম্পৃক্ততা ও সামাজিক দায়িত্ববোধ তুলে ধরা হয়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, যেখানে দেশি-বিদেশি প্রায় এক হাজার মানুষের সমাগম ঘটে। প্রবাসে এই আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী খাবার ও বাংলাদেশি সংস্কৃতি সবার সামনে উপস্থাপিত হয়। ১৯৮১ সাল থেকে অলাভজনক সংগঠন হিসেবে এসবিএস সিঙ্গাপুরে বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।