Web Analytics

কিশোর গ্যাং চক্রের পেছনে থাকা প্রভাবশালীদের শনাক্ত করতে সারাদেশের মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তথ্য সংগ্রহ করে পুলিশ সদর দপ্তরে পাঠানো এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত আগস্ট ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

আইজিপি মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোরভাবে আইনের আওতায় আনার নির্দেশ দেন। তিনি বলেন, এক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই; অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী। কিশোর অপরাধীদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নিতে তিনি নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জনসম্পৃক্ততা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের ওপর গুরুত্ব দেন।

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং গুজব ও অপপ্রচার ঠেকাতে নির্দেশ দেওয়া হয়েছে। সায়েদুর রহমান প্রতিটি ইউনিটকে নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা তৈরির, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার এবং দায়িত্ব পালনে বডি ওর্ন ক্যামেরা যথাযথভাবে ব্যবহারের কথা বলেন। সভায় আগস্টের অপরাধ পরিস্থিতি, ডাকাতি, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।