Web Analytics

তুরস্কের আইজিএ ইস্তাম্বুল বিমানবন্দর লন্ডনের হিথ্রোকে পেছনে ফেলে ওএজির ২০২৬ সালের মেগাহাবস ইনডেক্সে বিশ্বের সবচেয়ে সংযুক্ত বিমানবন্দর হয়েছে। বড় বিমানবন্দরগুলোর নির্ধারিত আন্তর্জাতিক ফ্লাইট সংযোগ এবং সেখান থেকে পৌঁছানো যায় এমন গন্তব্যের সংখ্যা তুলনা করে এই সূচক তৈরি করা হয়েছে। বছরের ব্যস্ততম দিনের তথ্য হিসেবে ২ আগস্টের কার্যক্রম বিবেচনা করা হয়েছে। তালিকায় ইস্তাম্বুলের পর হিথ্রো, আমস্টারডাম শিফল, কুয়ালালামপুর ও শিকাগো ওহেয়ার রয়েছে।

ওএজির প্রধান বিশ্লেষক জন গ্রান্ট বলেন, ইস্তাম্বুল শেষ পর্যন্ত বিশ্বের এক নম্বর অবস্থান অর্জন করেছে এবং আগামী বছরগুলোতে অবস্থান আরও শক্তিশালী হতে পারে। আইজিএ ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহী সেলাহাত্তিন বিলগেন জানান, বিমানবন্দরটি বর্তমানে বিশ্বের প্রায় ৩৫০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। বিমানবন্দরের প্রায় ৮০ শতাংশ ফ্লাইট টার্কিশ এয়ারলাইনস পরিচালনা করে, যার ১৩০টি দেশে ফ্লাইট রয়েছে।

২০১৮ সালে ইস্তাম্বুলের ইউরোপীয় অংশে প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয়ে বিমানবন্দরটি চালু হয়। বছরে ৮ কোটি ৪০ লাখের বেশি যাত্রী ব্যবহার করেন এটি এবং এটি এখন বিশ্বের অষ্টম ব্যস্ততম বিমানবন্দর। সম্প্রতি চতুর্থ প্রধান রানওয়ে চালু হয়েছে; ভবিষ্যতে ছয়টি প্রধান ও তিনটি রিজার্ভ রানওয়ের পরিকল্পনা রয়েছে। বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ২০ কোটিতে উন্নীত করার লক্ষ্যও রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।