Web Analytics

বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ জাতীয় সংসদে অভিযোগ করেছেন, সরকারি অফিস-আদালতে সরকারি দলের নেতাকর্মীদের অতিরিক্ত প্রভাব বেড়েছে এবং প্রশাসনিক ব্যবস্থাকে চরমভাবে দলীয়করণ করা হচ্ছে। সোমবার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে জয়পুরহাট-১ আসনের এই সংসদ সদস্য বলেন, অনেক ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা ফাইল ছাড়ছেন না বা কলম ধরছেন না।

তিনি বলেন, এর ফলে সাধারণ নাগরিক ও বিরোধী দলের প্রতিনিধিরা প্রশাসনিক পর্যায়ে চরম বৈষম্যের শিকার হচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজেও দলীয় প্রভাবের অভিযোগ করে তিনি জানান, ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও মেরামতের জন্য বিরোধী দলীয় সংসদ সদস্যদের পাঠানো ডিও লেটার দীর্ঘ দিনেও আমলে নেওয়া হয়নি।

ফজলুর রহমানের দাবি, কিছু এলাকায় সরকারি দলের নেতাকর্মীরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বলছে যে বিরোধী দলের এমপির ডিও লেটারে কাজ হবে না এবং তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি স্থানীয় পর্যায়ে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগ করেন, নিরপেক্ষ মাঠপর্যায়ের জরিপের আহ্বান জানান এবং প্রশাসনে দলীয় হস্তক্ষেপ বন্ধসহ বিরোধী এমপিদের জনগুরুত্বপূর্ণ ফাইল ও ডিও লেটার দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।