Web Analytics

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া ও আব্দুল মান্নানকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে এবং তদন্ত চলাকালে স্টেশন ত্যাগ না করার নির্দেশ দিয়েছে। ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজে ত্রুটি দেখা দেওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত চলাকালে তাদের ঢাকায় থাকতে বলা হয়েছে।

বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুই কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উচ্চপর্যায়ের তদন্ত চলছে। চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি লন্ডন স্টেশনে আউটস্টেশন এয়ারক্রাফট টেকনিক্যাল সার্টিফিকেশনের দায়িত্বে তাদের মনোনীত করা হয়েছিল, তবে ঘটনার পর শেষ মুহূর্তে সে দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়।

তাদের বদলে প্রকৌশলী মো. মাহফুজুর রহমান ও বদরুদ্দোজা মো. মাহফুজকে লন্ডন স্টেশনের দায়িত্ব দেওয়ার দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করেছে বিমান কর্তৃপক্ষ। জাপান সফরে ব্যবহৃত বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে স্পয়লারের গুরুতর ত্রুটির সতর্কবার্তা আসার পর পুশব্যাক ও ট্যাক্সির পরও পাইলট উড্ডয়ন বাতিল করেন। পরে কারিগরি প্রক্রিয়া শেষে ফ্লাইটটি প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।