Web Analytics

জাতীয় রাজস্ব বোর্ড বলেছে, তাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিয়াজ নিটওয়্যার লিমিটেড ও লিশা টেক্স (প্রা.) লিমিটেডের ১০২ কোটি ৫৭ লাখ ১৩ হাজার ১২৮ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন করেছে। সোমবার এনবিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথক অনুসন্ধান ও সরেজমিন অভিযানে বন্ড সুবিধায় আনা শুল্কমুক্ত কাঁচামালের অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ মিলেছে।

রিয়াজ নিটওয়্যার ৯৪ কোটি ৭৩ লাখ ৮৭ হাজার ৭২০ টাকা শুল্ক-কর ফাঁকি দিয়েছে বলে এনবিআর জানিয়েছে। প্রতিষ্ঠানটি ৪১টি ইউডির মাধ্যমে ২ হাজার ৮৬২ টন ওভেন পলিয়েস্টার কাপড় আমদানি করলেও পরিদর্শনে প্রায় ২ হাজার ২৩৭ টন, অর্থাৎ ৭৮ শতাংশ কাপড় গুদাম বা রপ্তানি হিসাবে পাওয়া যায়নি। কারখানায় পাওয়া যায় মাত্র ২৫ হাজার ৫৩৩ দশমিক ৫০ কেজি কাপড়। অপসারিত কাপড়ের শুল্কায়নযোগ্য মূল্য ছিল ১৩৪ কোটি ২৯ লাখ টাকা।

লিশা টেক্সের ক্ষেত্রে ৭ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৪০৮ টাকার রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে। সিআইসি বলেছে, বন্ড সুবিধায় আনা প্রায় ১ লাখ ৭৪ হাজার কেজি পলিয়েস্টার কাপড় খোলাবাজারে বিক্রি করা হয়। এ ছাড়া কম মূল্যে রপ্তানি দেখানো, ২০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত না মানা, অনুমোদন ও মূসক ছাড়া আনুষঙ্গিক কাঁচামাল কেনা এবং লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানে ৩ কোটি ২৩ লাখ টাকার কিট ব্যাগ সরবরাহের অভিযোগ রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।