Web Analytics

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাবমুক্ত একটি ‘স্বাধীনতার জোট’ গঠনের আহ্বান জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সিউলে ইয়োনসেই বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় তিনি আন্তর্জাতিক আইন, গণতন্ত্র ও জলবায়ু পরিবর্তনের প্রতি অভিন্ন প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন জোট গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সম্ভাব্য এই জোটে দক্ষিণ কোরিয়া, জাপান, ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া ও কানাডার অংশগ্রহণের কথা উল্লেখ করেন তিনি।

ম্যাক্রোঁ সামরিক শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতার সমালোচনা করে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। একই সময়ে, ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তাবের বিরোধিতা করেছে, যার ফলে ইসরাইলের সঙ্গে ফ্রান্সের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। ইসরাইল ফ্রান্স থেকে সামরিক সরঞ্জাম ক্রয় সাময়িকভাবে স্থগিত করেছে।

বিশ্লেষকদের মতে, ম্যাক্রোঁর এই অবস্থান বৈশ্বিক রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরির প্রচেষ্টা, যেখানে মধ্যম শক্তির দেশগুলো আরও স্বাধীনভাবে নিজেদের অবস্থান নির্ধারণ করতে পারবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।