Web Analytics

পাবনার ফরিদপুরে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় সাতটি ইটভাটায় অভিযান চালিয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে তিনটি ইটভাটা ধ্বংস করা হয় এবং পাঁচ ভাটা মালিককে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। ঢাকার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে ভাঙাদহ এলাকার এম জেড এইচ ব্রিকস, সুইচগেট এলাকার এম জেড ব্রিকস এবং নেচড়াপাড়া এলাকার এম জেড আই ব্রিকসের চিমনিসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এম আর এ ব্রিকসকে ৮ লাখ, এম এ এস ব্রিকসকে ৭ লাখ, এন এইচ ব্রিকসকে ৫ লাখ, ডাবল এইচ ব্রিকসকে ৫ লাখ এবং এম জেড আই ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী ও পরিদর্শক মো. আব্দুল মমিন উপস্থিত ছিলেন। ইউসুফ আলী জানান, ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫ ও ৬ ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে। প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটাগুলো চালু না করার নির্দেশও দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।