Web Analytics

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ১২ মার্চ রাতে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ থেকে ২৩ মার্চ ২০২৬ পর্যন্ত মহাসড়কে সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পচনশীল পণ্য, ওষুধ, গার্মেন্টস সামগ্রী, জ্বালানি ও সার বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ডিএমপি নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম, গাবতলী অভিমুখী ও ঢাকা-মাওয়া মহাসড়কসহ ব্যস্ত রুটগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। গণপরিবহনে টার্মিনালের বাইরে যাত্রী ওঠানো-নামানো, অতিরিক্ত ভাড়া আদায় ও একই সিট একাধিক যাত্রীর কাছে বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। চালকদের টানা পাঁচ ঘণ্টার বেশি বা দিনে আট ঘণ্টার বেশি গাড়ি চালানো, নেশাজাতীয় দ্রব্য সেবন ও মোবাইল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

যাত্রীদের অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা, বাসের ছাদে ভ্রমণ ও চলন্ত গাড়িতে ওঠানামা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।