Web Analytics

প্রধানমন্ত্রীর স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে তা সমাধানে সরকার কাজ করছে। মঙ্গলবার রাজধানীর গুলশানে ‘দ্য পাথ টু বিকামিং অ্যা হেলথ এন্টারপ্রেনার ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে তরুণদের সম্পৃক্ততা বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, মেন্টরশিপ ও গবেষক, উদ্ভাবক, বিনিয়োগকারী এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগের সুযোগ দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবহারিক শিক্ষার পরিবেশ তৈরি ও আন্তঃবিষয়ক সহযোগিতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্ব দেন।

ডা. জুবাইদা রহমান জানান, বর্তমানে দেশের মানুষ স্বাস্থ্যসেবার মোট ব্যয়ের প্রায় ৭২ শতাংশ নিজস্ব অর্থে বহন করে, যা দারিদ্র্যের অন্যতম কারণ। তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার, এবং সরকার প্রতিটি পরিবারের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।