Web Analytics

‘সিলেটের উন্নয়নে বাজেট পর্যালোচনা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক ভার্চুয়াল নীতিগত সংলাপ শনিবার অনুষ্ঠিত হয়। সিলেট সাসটেইনেবল ডেভেলপমেন্ট রিসার্চ ফার্ম (এসএসডিআরএফ) আয়োজিত এ সংলাপে জাতীয় বাজেটের মাধ্যমে সিলেটের টেকসই উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ বিকাশ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার বিষয়টি আলোচিত হয়। প্রধান আলোচক ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার, বিআইডিএস মহাপরিচালক ড. এ. কে. এনামুল হক এবং শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক।

আয়োজকরা জানান, সিলেটের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাজেট বরাদ্দের অগ্রাধিকার, সম্পদের কার্যকর ব্যবহার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে তথ্যভিত্তিক নীতিগত সুপারিশ প্রণয়নই এ সংলাপের উদ্দেশ্য। বক্তারা বলেন, স্থানীয় বাস্তবতা, জলবায়ু ঝুঁকি, আঞ্চলিক বৈষম্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শিক্ষা, উদ্ভাবন, কৃষি, পরিবেশ সংরক্ষণ, পর্যটন ও স্থানীয় সম্পদের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়।

প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা উদ্ভাবন সক্ষমতা, বাণিজ্যনীতি এবং সিলেটের প্রাকৃতিক সম্পদের আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাবিপ্রবির অধ্যাপক ড. মুন্সী নাসের ইবনে আফজাল ও ড. তাসমিনা চৌধুরী তানিয়া।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।