Web Analytics

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে। আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’—এই চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও জানান, তিন মাসে কারিকুলামের পূর্ণ পরিবর্তন সম্ভব নয়। আংশিক পরিবর্তনের মাধ্যমে ২০২৭ সালে নতুন বই দেওয়া হবে এবং ২০২৮ সালে পূর্ণাঙ্গ পরিবর্তনের মাধ্যমে নতুন পাঠ্যবই দেওয়া হবে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। সরকার আগামী ৭ জানুয়ারি থেকে পরবর্তী এসএসসি পরীক্ষা শুরু করার পরিকল্পনা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।